সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

১৪ জুলাই ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

বন্ধুদের সঙ্গে সেলফি তোলা অবস্থায় ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম (১৬) নামের এক কিশোর। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সিয়াম উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজতিয়া গ্রামের বাসিন্দা সৌরভ মোল্লার ছেলে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ‘দুপুর দেড়টার দিকে সিয়াম বাগমারা বাজারে যায়। একপর্যায়ে বাগমারা রেলব্রিজ এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সহপাঠীদের নিয়ে তার ব্যবহৃত ফোন দিয়ে সেলফি তুলছিল। সে সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’

ওসি আরও বলেন, ‘স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে। আমরা খবর পেয়ে দ্রুত তার বাড়ি যাই। আইনি প্রক্রিয়া শেষে তার দাফন সম্পন্ন হবে।’

ট্যাগ: মৃত্যু
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬