থানার ভেতরে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৪ জুলাই ২০২৩, ১০:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
থানার মধ্যে সংঘর্ষ চলছে

থানার মধ্যে সংঘর্ষ চলছে © সংগৃহীত

হবিগঞ্জে থানার ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে মাধবপুর থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া ও আলিফ খার মধ্যে একটি রাস্তার গাইডওয়াল নির্মাণ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনা মীমাংসার জন্য দুপুরে মাধবপুর থানার সভাকক্ষে বৈঠক চলছিল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য অন্তত ১০ জন আহত হন।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিরোধ মীমাংসার সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে এ মামলায় উভয়পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬