ফের আন্দোলনে যাচ্ছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা 

১৪ জুলাই ২০২৩, ০৯:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
আন্দোলনরত চিকিৎসকরা

আন্দোলনরত চিকিৎসকরা © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে না পারায় ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। আগামীকাল শনিবার এবং পরদিন রবিবার অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করবেন তারা।

শুক্রবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সেজন্য আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। তবে কথা দিয়ে কথা রাখা হয়নি। এখন আর আমরা সাক্ষাতের অপেক্ষার জন্য কারও পেছনে ঘুরব না। তারাই বরং আমাদের কাছে আসবে। কোনো ধরনের লিখিত প্রজ্ঞাপন না আসলে আমাদের শাহবাগ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

প্রসঙ্গত, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরে কর্মবিরতি ও গণ-অনশন কর্মসূচি পালন করছেন বিএসএমএমইউ ও বিসিপিএস-এর । এরপর দাবি আদায়ে শাহবাগ ও বিএসএমএমইউতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close