বান্দরবানের রুমা-থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা কাটল

১৪ জুলাই ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
রুমা ও থানচি

রুমা ও থানচি © ফাইল ছবি

বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

শুক্রবার থেকে ওই দুই উপজেলায় নিষেধাজ্ঞা প্রত‌্যাহার করা হয়েছে। ফলে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর রাত থেকে পাহাড়ের কুকিচিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জঙ্গি-বিরোধী যৌথবাহিনীর অভিযানের কারণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আ…
  • ১০ মার্চ ২০২৬
৩ দিন ধরে নিখোঁজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব…
  • ১০ মার্চ ২০২৬
শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান
  • ১০ মার্চ ২০২৬
close