বাংলাদেশ শিক্ষক সমিতির লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

১৪ জুলাই ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন © সংগৃহীত

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ দাবিতে শনিবার (১৫ জুলাই) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. বজলুর রহমান।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তাছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয়। উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

সভাপতি আরও জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তাছাড়া কয়েক বছর ধরে কোনো প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে। তাই অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

আরও পড়ুন: জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

পূর্বে কর্মসূচী পালনের বিষয়ে বজলুর রহমান বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। গত ৮ মার্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারা দেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৪ মার্চে বেসরকারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ঘণ্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। তাছাড়া বিগত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় ১১ জুলাই থেকে প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস কিংবা যোগাযোগ না করায় আগামীকাল (শনিবার) থেকে সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি।

গোপালগঞ্জে ৯০ হাজার টাকার জাল নোটসহ আটক ১
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির এক হল থেকে ৫ সংসদ সদস্য, গ্রুপ ছবি তুললেন সংসদে গিয়ে
  • ১২ মার্চ ২০২৬
ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানে…
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রজনতা চুপ্পুকেও সরাতে চাইলেও বিএনপি সংবিধানের অজুহাত দি…
  • ১২ মার্চ ২০২৬
ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত
  • ১২ মার্চ ২০২৬
পাবনায় কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081