দিনের বড় অংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় বাংলাদেশের মানুষ: গবেষণা

১৪ জুলাই ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
দিনের বড় অংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় বাংলাদেশের মানুষ

দিনের বড় অংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় বাংলাদেশের মানুষ © সংগৃহীত

জীবনের ছন্দ ঠিক রাখতে ঘুম যে জরুরি, তা সবাই মানেন। শারীরিক ও মানসিক প্রশান্তি তো রয়েছেই, স্বাস্থ্যসম্মত ঘুম আয়ুও বাড়িয়ে দেয়। মানুষ জীবনের তিন ভাগেরর এক ভাগ বা তার বেশি সময় ঘুমিয়ে কাটিয়ে দেন। বিশ্বে ৮০০ কোটি মানুষ। ৮০০ কোটি মানুষের একটা দিন কী করে কাটে? ২৪ ঘণ্টার মধ্যে মানুষ বেশ কিছুটা সময় ঘুমিয়ে কাটায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো সময় ব্যবহার জরিপ করেছিল ২০২১ সালে। জরিপে আট বিভাগের ১৫ বছরের বেশি বয়সী আট হাজার মানুষের সম সময়কাল হিসাবে ২০০০ থেকে ২০১৯ সাল ব্যবহারের তথ্য বের করার চেষ্টা করা হয়েছিল। ওই জরিপের অন্যতম উদ্দেশ্য ছিল, এই বয়সী নারী ও পুরুষ সংসারে ও সমাজে দৈনিক কোন কাজে কত সময় ব্যয় করেন, সেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। 

জরিপে দেখা গেছে, মজুরিহীন গৃহকাজে দৈনিক নারী ৪.৬ ঘণ্টা এবং পুরুষ ০.৬ ঘণ্টা। অন্যদিকে চাকরি ও চাকরি- সম্পর্কিত কাজে সৈনিক নারী ১২ ঘণ্টা এবং পুরু ৬.১ ঘণ্টা বার করেন। তবে বিশ্বের ৮০০ কোটি মানুষের বেলায় কাজটি কঠিন।

এই কঠিন কাজটি গবেষণা করার চেষ্টা করেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের বোখনো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য, পরিবেশ, জনসংখ্যা, উন্নয়নবিষয়ক গবেষকেরা। 'দ্য গ্লোবাল হিউম্যান ডে' বা 'বৈশ্বিক মানব দিবস' শিরোনামে তাদের একটি প্রবন্ধ গত জুন মাসে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি তার সায়েন্সেসের বিজ্ঞান সাময়িকী পিএনএ এসে। 

গবেষকেরা ১৪০টির বেশি দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থ আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং গবেষকদের গবেষণার তথ্য নিয়েছেন। বৈশ্বিক মানদণ্ড ধরে সারা দিনের কাজকে আটটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবার ওপরে ঘুম। 

কাজের দৈহিক রক্ষণাবেক্ষণের চারটি উপশ্রেণির মধো একটি হচ্ছে ঘুম ও নিরবচ্ছিন্ন বিশ্রাম (বেডরেক্ট)। গবেষকেরা বলছেন, বিশ্ববাসী দিনের মধ্যে এই থাতেই সবচেয়ে বেশি সময় ব্যয় করে। ৮০০ কোটি মানুষ দৈনিক ৯.১ ঘণ্টা ব্যয় করে ঘুমিয়ে। ঘুমের সময়টুকু বাদ দিয়ে দৈহিক রক্ষণাবেক্ষণ বা পরিচর্যায় বিশ্বের মানুষ আরও ১.৬ ঘণ্টা ব্যয় করে।

এর মধ্যে ১.১ ঘণ্টা শরীর পরিষ্কার করা, পোশাক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ব্যক্তিগত সেবায়। ০.৩ ঘণ্টা যায় শিশুকে খাওয়াতে, শিশুর যত্ন নিতে, শিশুর নিরাপত্তা দিতে। ০.২ ঘণ্টা সময় যায় পেশাজীবীদের কাছ থেকে নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসা নিতে, রোগ নির্ণয় করাতে। ঘুমসহ দৈহিক রক্ষণাবেক্ষণের জন্য মানুষ দৈনিক ১০.৭ ঘণ্টা ব্যয় করে।

দিনের বাকি ১৩.৩ ঘণ্টা সময় মানুষ কোন কোন খাতে ব্যয় করে, তার হিসাব গবেষকেরা দিয়েছেন। অভিজ্ঞতা হয় এমন সব কাজে ৬.৫ ঘণ্টা, সাংগঠনিক কাজে ২১ ঘণ্টা, খাদ্যের কাজে ১.৮ ঘণ্টা উদ্দেশ্যপ্রণোদিত বা সুচিন্তিত স্নায়বিক পুনর্গঠন (শিক্ষা, গবেষণা ইত্যাদি) কাজে ১.৬ ঘণ্টা, পারিপার্শ্বিক রক্ষণাবেক্ষণে ০.৮ ঘণ্টা প্রযুক্তির সংশোধন বা পরিবর্তনে ০.৭ ঘণ্টা এবং খাদ্য নয় এমন জিনিস প্রস্তুত করার কাজে ১ ঘণ্টা সময় বা হয়। 

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬