নানাবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৪ জুলাই ২০২৩, ০৯:৫৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM

© প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুরা হলো- সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭)। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যার ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ছেলে-মেয়েদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশে বালু তোলার পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায়। অপর সঙ্গীরা বাড়ি এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত্য অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

আর পড়ুন: বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান

পলি খাতুন রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার কন্যা। আর সাদিয়া পার্শ্ববর্তী তালুক কানুপুর ইউনিয়নের সমেছ পাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা। তার দু’জনই মায়ের সঙ্গে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬