সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন কত টাকা প্রণোদনা পাবেন?

১৪ জুলাই ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
মূল বেতনের ৫ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন সরকারি কর্মচারীরা

মূল বেতনের ৫ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন সরকারি কর্মচারীরা © ফাইল ছবি

সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এতে হিসাব করে দেখা যায়, অনেকের প্রণোদনাই উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে না। এ কারণে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তাতে তাতে কারও প্রণোদনাই ১ হাজার টাকার কম হবে না। বৃহস্পতিবার অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসরণ করলে মূল বেতন অনুযায়ী দশম গ্রেডে ৮০০ টাকা, একাদশ ধাপে ৬২৫, দ্বাদশ ৫৬৫, ত্রয়োদশ ৫৫০, চতুর্দশ ৫১০, পঞ্চদশ ৪৮৫, ষষ্ঠদশ ৪৬৫, সপ্তদশ৪৫০, অষ্টাদশ ৪৪০, ১৯তম ৪২৫ এবং ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা প্রণোদনা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, শুধু ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রণোদনা নয়, পরের অর্থবছরগুলোয়ও অব্যাহত থাকবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রণোদনা পাবেন। অর্থ বিভাগ প্রস্তাবটি অনুমোদিত হয়ে ফেরত আসার অপেক্ষায় আছে।  এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। 

জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পান সরকারি কর্মচারীরা। এটি কার্যকর রয়েছে ২০১৫ সালের ১ জুলাই থেকে। ২০টি ধাপ বা গ্রেডের মধ্যে প্রথম ধাপে বেতন-ভাতা পান সচিবেরা। তাঁদের মূল বেতন ৭৮ হাজার টাকা। আর ২০তম ধাপের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। সম্প্রতিক সময়ের মূল্যস্ফীতির বিবেচনায় প্রণোদনা দেওয়ার জন্য অর্থ বিভাগ এ প্রস্তাব দিয়েছে।

গত ২৫ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মচারীরা বেতনের সঙ্গে মাসে মাসে এ অর্থ পাবেন। প্রণোদনার বাইরে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী, ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট হচ্ছে।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9