প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়ার সৌজন্য সাক্ষাৎ

১৩ জুলাই ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ খবর জানিয়েছে।

সৌজন্য এ সাক্ষাতে কী বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে আসন্ন জাতীয় নির্বাচন মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। এরপর উজরা জেয়া ও তার প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকটিই উজরা জেয়ার মূল বৈঠক।

আরও পড়ুন: ছোট বোনকে বাঁচাতে আগুনে পুড়ে তিন বোনের মৃত্যু

এদিকে সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন। এর আগে বিকেলে বা সন্ধ্যায় উজরা জেয়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

গত ১১ জুলাই সন্ধ্যায় উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সফর শেষে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬