সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি: জয়

১২ জুলাই ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

বুধবার (১২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। ফেসবুকের একই পোস্টের সঙ্গে অতীতে বিএনপির নানা তৎপরতা নিয়ে একটি ভিডিও সংযুক্ত করেছেন সজীব ওয়াজেদ জয়।

জয় বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খালেদা জিয়ার এ দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সে রকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট—লিখেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

এর আগে ২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশ সাধারণ মানুষ। অন্যদিকে ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করা হয় একই পোস্টে।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence