একদিনে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি, মৃত্যু ৫

১২ জুলাই ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

ধারাবাহিকভাবে অবনতির পথে ডেঙ্গু পরিস্থিতি। গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১২৪৬ জন রোগী। যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৭৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: এমপিওভুক্তিতে অটোমেশন প্রক্রিয়া কার্যকর কবে?

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৪২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত (১২ জুলাই) ৮৮ জনের।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন। ঢাকায় ৮ হাজার ৪০২ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close