নেত্রকোনায় ট্রাক উল্টে কিশোর শ্রমিকসহ নিহত দুই 

১১ জুলাই ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দূর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক

দূর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক © টিডিসি ফটো

নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে এক কিশোর শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার(১১ জুলাই) সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের কিশোর ছেলে হৃদয় মিয়া (১২) এবং একই এলাকার রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

আরও পড়ুন: অনুমোদন ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের দায় নেবে না ইউজিসি

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দা যাওয়ার পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুইজন ইটের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬