নারী ও কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় 

১১ জুলাই ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

নারী ও কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে এবারের বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারবাহিকতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রাইভেট চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করছে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব জনসংখ্যা দিবস প্রতিবছর ১১ জুলাই পালিত একটি সাংবাৎসরিক আয়োজন, যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উপরে জনসচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে

১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো- পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমঅধিকারের কথা বলা হয়েছে। বর্তমানে আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী। জাতীয় উন্নয়নে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। এছাড়া জেন্ডার সমতা অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার পরিকল্পিত জনসংখ্যা তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে এই মুহূর্তে বিদেশে আমাদের প্রচুর সংখ্যক দক্ষ-অদক্ষ জনগোষ্ঠী কাজ করছে। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ এখন স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। 

ট্যাগ: নারী
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close