পুলিশের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল রোহিঙ্গা সন্ত্রাসীর

১০ জুলাই ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© ফাইল ছবি

রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটেনা ঘটেছে। এই ঘটনায় মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মো. হুসেন মাঝির  প্রাণ গেল।

আজ সোমবার (১০ জুলাই) কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। এপিবিএন জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে বলে জানিয়েছে কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ। এসময় পুলিশের ওপর লক্ষ্য করে গুলি চালায় আরসার সন্ত্রাসীরা। আত্ম রক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আরো পড়ুনঃ জবি ছাত্রী খাদিজাকে জামিন দেননি আপিল বিভাগ 

নিহত রোহিঙ্গা আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করেছে পুলিশ। হারুন অর রশীদ আরো বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’ এ অভিযান চলমান আছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই আরসা সদস্য বলে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close