বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

০৯ জুলাই ২০২৩, ১১:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
দুর্ঘটনাকবলিত সিএনজি

দুর্ঘটনাকবলিত সিএনজি © টিডিসি ফটো

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে রোববার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বাস-সিএনজি মুখোমুখি  সংঘর্ষে পিতা-পুত্র নিহত এবং স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

সিএনজিটি বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের সন্নিকটে পৌঁছলে নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ছেলে বনি আমিন (১২) ও অন্যযাত্রীরা মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পিতা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যায়।

আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার(১৪)ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিষ্ট্রি না করেই পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

উল্লেখ্য, সাকুয়া এলাকাটি ইতিমধ্যেই দুর্ঘটনাটাকবলিত রেডজোন হিসেবে পরিচিত। প্রায়শই নেত্রকোণা শহরতলী সাকুয়া নামক এই এলাকায় দূর্ঘটনাটা ঘটে থাকে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence