ক্লাসের সেরা হয়ে ট্যাবলেট পেল শিক্ষার্থীরা

০৯ জুলাই ২০২৩, ০৯:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে

নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে © টিডিসি ফটো

নেত্রকোনায় জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ক্রয়কৃত ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। সদর উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ ট্যাবলেট বিতরণ করা হয়।

রোববার (৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তারাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইনুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোশাররফ হুসেনসহ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীরা।

ট্যাগ: জাতীয়
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬