সম্পত্তি লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে গেল ছেলেরা

০৯ জুলাই ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
সম্পত্তি লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে গেল ছেলেরা

সম্পত্তি লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে গেল ছেলেরা © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় সব সম্পত্তি লিখে নিয়ে বাক প্রতিবন্ধী মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।

শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃদ্ধাকে প্রতিবেশীরা একটি ঝুপড়ি ঘরে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস

ভুক্তভোগী সাহেরা খাতুন উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের স্ত্রী। তার স্বামী মারা গেছেন ২০ বছর আগে। সংসারে রয়েছে তিন ছেলেসহ পাঁচ মেয়ে।

অভিযোগ উঠেছে, ছেলেরা মায়ের কাছ থেকে কৌশলে পাঁচ বোনের সম্পত্তি লিখে নেয়। এরপর থেকে তাকে নির্যাতন শুরু করেন ছেলেরা। অন্যদিকে, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় মেয়েরাও খোঁজ নেন না মায়ের। শনিবার সকালে এক ছেলে ও তার স্ত্রী বাকপ্রতিবন্ধী মাকে রাস্তায় ফেলে যান।

প্রতিবেশী বাবলু জানান, মাকে দেখার বিষয়ে তিন ভাইয়ের মধ্যে সমঝোতা হয়। ১০ দিন করে একেক সন্তান মাকে খাওয়াবে ও যত্ন নেবে। অথচ কেউ সঠিকভাবে তা করেন না। বর্তমানে মেজো ছেলের কাছে রয়েছেন সাহেরা। কিন্তু ছেলে ও তার স্ত্রী রুপিয়া খাতুন মা সাহেরাকে বৃষ্টির মধ্যে রাস্তায় ফেলে যান।

প্রতিবেশী সাজিয়া খাতুন জানান, সন্তানদের সংসারে অভাব নেই। প্রতিনিয়ত ওই পরিবারের লোকজন মারধর করে। 

সাহেরা খাতুনের দেবর হারেজ আলী জানান, সাহেরার স্বামী মারা যাওয়ার সময় নগদ ৪০ হাজার টাকা দিয়ে যান। ওই টাকা স্থানীয় কাউছার মেম্বারের কাছে জমা রাখা হয়। কিন্তু সেই টাকারও হদিস নেই। আবার বয়স্ক ভাতার টাকাও সন্তানেরা ভাগ করে নেয়।

সাহেরা খাতুনের বড় ছেলে হকাজ্জেল জানান, আমরা তিন ভাই মিলে মাকে ১০ দিন করে বাড়িতে রাখি। দুই ভাই বিদেশ থাকে। তাদের স্ত্রীরাও আমার মাকে ১০ দিন করে রাখেন। আমার পালা শেষে মেজ ভাইয়ের বাড়িতে রাখা হয়েছিল। শনিবার সকালে আমার মাকে মেজ ভাইয়ের স্ত্রী রাস্তায় ফেলে এসেছে বলে প্রতিবেশীদের মুখে শুনেছি।

চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, বৃদ্ধা সাহেরার সব ছেলের অবস্থা খুব ভালো। তারা পালাক্রমে মাকে দেখাশোনা করে। ছেলের স্ত্রীরা বৃদ্ধা সাহেরাকে অত্যাচার করে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: জাতীয়
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬