৯ বিসিএস ক্যাডার কর্মকর্তাকে শুভেচ্ছা জানাল পুলিশ

০৬ জুলাই ২০২৩, ০৬:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
পুলিশ সুপারের কার্যালয়ে বিসিএস ক্যাডারের ৯ কর্মকর্তা

পুলিশ সুপারের কার্যালয়ে বিসিএস ক্যাডারের ৯ কর্মকর্তা © টিডিসি ফটো

৯ জন মেধাবী ক্যাডার কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্মৃতি স্মারক উপহার দিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। বুধবার (৬ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে যান তারা। এ সময় তাদেরকে এ উপহার দেওয়া হয়।

সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মনোনীত প্রশিক্ষণার্থী বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা যান পুলিশ সুপারের কার্যালয়ে।

৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ৯ জন মেধাবী কর্মকর্তাকে জেলা পু‌লিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

পরবর্তীতে নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানের সাথে পরিচিতি এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও পেশাগত অর্জন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬