পদ্মা সেতুতে অটোমেটিক পদ্ধতিতে টোল আদায় শুরু

০৫ জুলাই ২০২৩, ১২:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
পদ্মা সেতু টোল প্লাজা

পদ্মা সেতু টোল প্লাজা © ফাইল ছবি

পদ্মা সেতুতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অটোমেটিক ভাবে চলন্ত গাড়ি থেকে টোল আদায় শুরু হয়েছে। এই পদ্ধতির নাম ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস)। বুধবার (৫ জুলাই) সকাল থেকে সেতুর দুই প্রান্তে (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হয়।

আরও পড়ুন: কৃত্রিম মিষ্টি ক্যান্সারের কারণ, কোকসহ বিভিন্ন খাদ্যপণ্য চিহ্নিত করলো ডব্লিউএইচও

জানা জায়, এ পদ্ধিতিতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরায় তা শনাক্ত করে, অটোমেটিক টোল আদায় করা হবে। নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যরিয়ার উঠে যাবে এবং স্কিনে ব্যালেন্স দেখা যাবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর জানান, আজ সকাল থেকে পরীক্ষামূল এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন ঢাকার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী, বকেয়া নিয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
তিন গেজেটের একটি হয়েছে, বাকি দুটোর প্রজ্ঞাপন হলে এমপিওভুক্ত…
  • ২৮ অক্টোবর ২০২৬
পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬