বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে গোসলে নেমে প্রাণ গেল দুই যুবকের

০৪ জুলাই ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
কিশোরগঞ্জ হাওর

কিশোরগঞ্জ হাওর © সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে গোসলে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর লিমন (২৪) ও নোয়াখালীর মাইজদী উপজেলার রাফু (২৪)। এ ঘটনায় বন্ধু তৌকির শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী এলাকার বন্ধু তৌকিরের বিয়েতে বেড়াতে এসেছিলেন লিমন ও রাফু । মঙ্গলবার (৪ জুলাই) দুপুর গোসল করতে বাড়ির পাশের হাওরে নেমে তলিয়ে যান তারা।

আরও পড়ুন: বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ১১৭ গবেষক, প্রথম অধ্যাপক ড. সাইফুল

তাদেরকে উদ্ধার করে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্ধু তৌকির শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই যুবককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী, বকেয়া নিয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
তিন গেজেটের একটি হয়েছে, বাকি দুটোর প্রজ্ঞাপন হলে এমপিওভুক্ত…
  • ২৮ অক্টোবর ২০২৬
পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬