১২ কেজি এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

০৩ জুলাই ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, প্রতি কেজি এলপিজির মূল্য জুন মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। জুলাই মাসে এটা কমে হয়েছে ৮৩ টাকা ২১ পয়সা। প্রতি লিটার অটোগ্যাস জুন মাসে ছিল ৫০ টাকা ৯ পয়সা, জুলাই মাসে এটা ৪৬ টাকা ৫৯ পয়সা করে বিক্রি হবে। প্রতি লিটারে কমেছে ৩ টাকা ৫০ পয়সা। আজ সন্ধ্যা ৬টা থেকে এই মূল্য কার্যকর হবে।

বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৪৫৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪০ টাকা, ১৫ কেজি ১ হাজার ২৪৮ টাকা, ১৬ কেজি ১ হাজার ৩৩১ টাকা, ১৮ কেজি ১ হাজার ৬৬৪ টাকা, ২২ কেজি ১ হাজার ৮৩১ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮০ টাকা, ৩০ কেজি ২ হাজার ৪৯৬ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ২ হাজার ৭৪৬ টাকা, ৩৫ কেজি ২ হাজার ৯১২ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফাইনাল স্বপ্নে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
  • ২৮ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ…
  • ২৮ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
সিনিয়রের চেয়ে বেশি বেতন পাবেন অনেক জুনিয়র সরকারি চাকরিজীবী
  • ২৮ অক্টোবর ২০২৬
শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬