হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

০৩ জুলাই ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রাষ্ট্রপতিকে স্বাগত জানাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনী প্রধানসহ উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ

রাষ্ট্রপতিকে স্বাগত জানাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনী প্রধানসহ উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ © সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরা।

রাষ্ট্রপতি পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিন গত শুক্রবার রাতে মদিনা পৌঁছান। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ঢাকার উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close