আমদানির পর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

০৩ জুলাই ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
কাঁচা মরিচ

কাঁচা মরিচ © ফাইল ছবি

ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশে আসার পর রাজধানী ঢাকায় পণ্যটির দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে পাইকারিতে কাঁচা মরিচের দাম নেমে এসেছে ১৫০ টাকার নিচে। আর খুচরা পর্যায়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যা দুইদিন আগেও উঠেছিল ৬০০ টাকায়।

আজ সোমবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে খুচরা বাজারে মরিচের দাম ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

কাজী পাড়া, শেওড়া পাড়ার কাঁচা বাজারগুলোতে সরজমিনে দেখা গেছে খুচরা পর্যায়ে কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। 

কাজীপাড়ার বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, আজ মরিচ কিনে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের যা দাম বৃদ্ধি পেয়েছিল, ফলে মরিচ কেনাই বন্ধ করে দিয়েছিলাম।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনাকাটা বন্ধ, বিদেশভ্রমণ সীমিত

বিক্রেতারা বলছেন, ভারতের মরিচ বাংলাদেশের বাজারে প্রবেশ করায় দেশি মরিচের দাম কমে গেছে। গতকাল কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩৫০-৪০০ টাকায়। তার আগের দিন প্রতি কেজি মরিচ বিক্রি হয় ৬০০ টাকায়।

পাইকারি ব্যবসয়িরা বলছেন, ভারত থেকে মরিচ আসার কারণে দেশি মরিচের দামও কমতে শুরু করেছে। স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে মরিচ কেনা হচ্ছে ১১০ টাকায়। অন্যান্য খরচ মিলে দাম পড়বে ১২০-১৩০ টাকা। বাজারে ১৪০-১৫০ টাকায় বিক্রি হবে।

কাজী পাড়ার মরিচ ব্যবসায়ী রুহুল আমিন বলেন, গতকালও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ বিক্রি করেছিলাম ৫০০ টাকায়। আজ ১৫০-২০০ টাকার মধ্যে বিক্রি করছি।

সম্প্রতি হুট করেই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় গত ২৫ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। সেদিন কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারাদিনে (২৫ জুন) ৩০টি আইপি-তে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬