কুয়াকাটায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

৩০ জুন ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকত © ফাইল ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাবিল নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে চর-গঙ্গামতি এলাকায় ওই শিক্ষার্থী নিখোঁজ হন।

নিখোঁজ নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। এবার তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। নাবিল ঈদের ছুটিতে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর-গঙ্গামতি এলাকায় নানা আ. গনি গাজীর বাড়িতে বেড়াতে আসেন। পরে নানাবাড়ি সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬