সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

২৫ জুন ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
মো. রুবেল সিকদার

মো. রুবেল সিকদার © ফাইল ছবি

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় মো. রুবেল সিকদার(২৮) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত রুবেল সিকদার উপজেলার লেবুখালি ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের হাবিব সিকদারের ছেলে ও লেবুখালি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

রবিবার (২৫ জুন) সকাল ১০ টার দিকে লেবুখালি পায়রা সেতুর উত্তর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘যন্ত্রণা থেকে বাঁচতে’ স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন ২৩ বছরের লিলি

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাই সাইকেল নিয়ে ডিবিএল কোম্পানিতে কাজের জন্য বের হন তিনি। লেবুখালি পায়রা সেতুর উত্তর পাড়ের ঢালে সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিক্সার সাথে ধাক্কা লাগলে তিনি সড়কে পরে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু মৃত্যুর কারন আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি এবং অভিভাবকদের কোন অভিযোগ পাওয়া যায়নি তাই নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬