ওমরাহ করলেন রাষ্ট্রপতি

২৫ জুন ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ওমরাহ করলেন রাষ্ট্রপতি

ওমরাহ করলেন রাষ্ট্রপতি © সংগৃহীত

সৌদি আরবে হজ পালনের আগে পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। বঙ্গভবনের প্রেস উইং জানায়, শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে, শুক্রবার (২৩ জুন) সৌদি সরকারের অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে। জেদ্দায় পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।

আরও পড়ুন: অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে পদ্মা সেতু

এরপর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয় ভিভিআইপি প্রতিনিধিদলকে।

পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: জাতীয়
অভিযোগ— মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পায়, আমি বললাম আগামীতে স্কু…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবির বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্ব…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
‎‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা সেই নারীকে জামি…
  • ২৮ অক্টোবর ২০২৬
৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আব…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬