১০ দিন ধরে নিখোঁজ শিক্ষক দম্পতি

২৪ জুন ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
১২৭নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২৭নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া এক শিক্ষক দম্পতি ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও কোনো সন্ধান করতে পারেননি। সুদের টাকার চাপ সামলাতে না পেরে তারা নিখোঁজ থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ ওই দম্পতি হলেন- খোকন চন্দ্র রায় (৫৫) ও শিখা রানী রায় (৪৫)। খোকন উপজেলার ১২৭নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্ত্রী শিখা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন এই শিক্ষক দম্পতি। ১৪ জুন থেকে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা আর বিদ্যালয়ে আসেননি। উপজেলার ঘাঘর বাজারের কাপড় ও মুদি ব্যবসায়ী পূর্ণ চন্দ্র সাহা, ধারাবাশাইল বাজারের মুদি ব্যবসায়ী পুলীন হালদার, কাপড় ব্যবসায়ী লিটন রায়, ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেশব গাইন, পিঞ্জুরী গ্রামের বাদল দে’র কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন এই দম্পতি। সুদের টাকা দেওয়া নিয়েই তারা আত্মগোপনে থাকতে পারেন।

গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদার বলেন, প্রধান শিক্ষক খোকন চন্দ্র রায় অনেক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে টাকা এনেছিলেন। তারা প্রায়ই টাকার জন্য তাকে চাপ দিতেন। এই চাপের কারণে তিনি পালিয়ে থাকতে পারেন।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, শিক্ষকদ্বয়ের কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বেতন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এভাবে ৬০ দিন অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬