ঈদের দিন কি বৃষ্টি হবে, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

২৪ জুন ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে © ফাইল ছবি

ঈদুল আজহার দিন বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এ ছাড়া পুরো সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৪ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঈদের দিন ঢাকায় সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।

আবুল কালাম মল্লিক বলেন, সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের শঙ্কা নেই।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গার দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close