নেত্রকোনায় ৬০ বোতল  মদসহ  তিন তরুণ আটক

২৪ জুন ২০২৩, ১২:০৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
আটককৃত তিন তরুণ এবং উদ্ধারকৃত মদ

আটককৃত তিন তরুণ এবং উদ্ধারকৃত মদ © টিডিসি ফটো

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ৬০ বোতল নিষিদ্ধ মদসহ তিন তরুণকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (২৩ শে জুন) সকালে উপজেলার এতিমখানা রোডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ও গাড়ির ভেতরে থাকা ভারত থেকে আমদানীকৃত ৬০ বোতল মদসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রাকিব মিয়া, আব্দুস সামাদের ছেলে আরিফুল ইসলাম ও কাদির সরকারের ছেলে রনি সরকার।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের তিন জনের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ(২৩ জুন)  বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।  

অভিযোগ— মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পায়, আমি বললাম আগামীতে স্কু…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবির বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্ব…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
‎‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা সেই নারীকে জামি…
  • ২৮ অক্টোবর ২০২৬
৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আব…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬