সমালোচনার মুখে ছবি সরাতে বাধ্য হলেন ড. আসিফ নজরুল

২৩ জুন ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ছবি

এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে সমালোচনার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাকে তীব্র ভাষায় আক্রমণের শিকার হতে হয়। ড. নজরুল সস্ত্রীক হজে যাওয়ার আগে ওই ছবি শেয়ার করেছিলেন।

বুধবার বেলা ২টা ৫৮ মিনিটে দেওয়া ওই পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, আমি এবং আমার স্ত্রী হজ করতে যাচ্ছি। আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট। আমি বহু মানুষকে জীবনে কষ্ট দিয়েছি। যত বয়স হয়েছে তা বুঝতে পেরেছি, অনুতপ্ত হয়েছি, নিজেকে ধিক্কার পর্যন্ত দিয়েছি। আমি মন থেকে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি।

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমি ও আমার স্ত্রী যেন সঠিকভাবে হজ করতে পারি, হজ সম্পাদনের পর আরো ভালো মানুষ হতে পারি।

ড. আসিফ নজরুল আরও বলেন, আল্লাহর কাছে আমি নিশ্চয়ই খুব তুচ্ছ একজন মানুষ। তবু দোয়া করব, তিনি যেন আপনাদের সবার প্রতি দয়া করেন, আপনাদের সব সৎ প্রত্যাশা পূরণ করেন। আমাদের প্রিয় দেশটা যেন অনেক বেশি ভালো থাকে। আপনাদের সবার জন্য ভালোবাসা।

পোস্টটির সাথে হজের কাপড় পরিধান করে পরিবারের সবার সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দেন তিনি। আর এর পরই নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় তার মন্তব্যের ঘর।

বেশিরভাগ মন্তব্যকারীরা ছবিতে থাকা ড. আসিফ নজরুলের বড় মেয়ের পোশাক নিয়ে অধ্যাপককে জড়িয়ে নোংরা মন্তব্য করতে থাকেন। পরে বাধ্য হয়েই ছবিটি সরিয়ে নেন অধ্যাপক। কিন্তু তার আগেই পোস্টটি প্রায় সাড়ে চারশ শেয়ারের পাশাপাশি ১৫ হাজারেরও বেশি মন্তব্য ছড়িয়ে যায়।

উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
তিন ছেলের আহতের খবর শুনে বাবার মৃত্যু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence