আবারও রাজশাহী সিটি মেয়র নির্বাচিত লিটন

২১ জুন ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নির্বাচিত হওয়ার পর খাইরুজ্জামান লিটন

নির্বাচিত হওয়ার পর খাইরুজ্জামান লিটন © সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় বারেরমতো মেয়র নির্বাচন হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে টানা দ্বিতীয়বার ও এবার দিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ১৯০ ভোট। অন্যদের মধ্যে লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন ১০ হাজার ২৭২, হাতপাখার মুরশিদ আলম ১৩ হাজার ৪৮৪ এবং গোলাপফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট পেয়েছেন। 

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ। রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার। নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। আর ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচনে মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় ছেলে, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের আপত্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ …
  • ২৮ অক্টোবর ২০২৬
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
  • ২৮ অক্টোবর ২০২৬