চাঁদপুরের নতুন পুলিশ সুপার সাইফুল ইসলাম

১৪ জুন ২০২৩, ১২:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম © সংগৃহীত

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম সেবা)। তিনি এর পূর্বে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার সাইফুল ইসলাম বিসিএস ২৫ তম বিসিএস (পুলিশ ক্যাডার)কর্মকর্তা। তিনি খুব শীঘ্রই চাঁদপুর যোগদান করবেন।

ভোলা জেলার পুলিশ সুপার দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close