জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া: ফখরুল

১৩ জুন ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
পদযাত্রায় নেতা-কর্মীরা

পদযাত্রায় নেতা-কর্মীরা © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর গোপীবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে এ পদযাত্রাটির আয়োজন করা হয়।

সরকার খালেদা জিয়াকে আটক করে রেখেছে বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। এরপর বাসায় এনে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুন:ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় তাকে রাত ৩টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (১২ জুন) রাতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসার ব্যপারে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।

বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬