পুঁজি পাচারের চেয়ে মেধাপাচার বড় সংকট: প্রতিমন্ত্রী

১৩ জুন ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
ড. শামসুল আলম

ড. শামসুল আলম © ফাইল ফটো

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, অর্থ বা পুঁজিপাচারের চেয়ে বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে মেধাপাচার। যা নিয়ে আলোচনা কম হয়। এটা জ্ঞানভিত্তিক সমাজ ও দেশ গঠনের অন্তরায়। 

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২-এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২২ এ জনসংখ্যাবিষয়ক ১৩৮ তথ্য মিলছে। এর মধ্যে এসডিজিবিষয়ক ২৭টি বিষয়ের তথ্য মিলবে। যা সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যুহার কমাতে উদ্যোগ নিতে হবে৷

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০২১ খ্রিষ্টাব্দের জরিপ অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এই হার বেড়ে ২০২২ খ্রিষ্টাব্দে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৮ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। বিবাহবিচ্ছেদ, জন্মহার এবং শিশুমৃত্যুর হার বেড়েছে। দেশের ৪১ দশমিক ৪ শতাংশ শিশুর জন্ম হয় অস্ত্রোপচার করে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close