চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

চার দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দেবেন তিনি। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী‌রা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, স্থানীয় সময় বিকাল ৫টায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা।

সফরের দ্বিতীয় দিন বুধবার শেখ হাসিনা ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। সফরকালে তিনি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসার সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস সোয়াব, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বৈঠক করবেন।

সফরের তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন বিকালে শেখ হাসিনা সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

আগামী শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। স্থানীয় সময় বেলা ১১টার দিকে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক
  • ০৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬