নতুন টাকা মিলবে ১৮ জুন থেকে, কোথায় পাবেন জেনে নিন

১৩ জুন ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
নতুন টাকা

নতুন টাকা © ফাইল ছবি

ঈদের আগে ব্যক্তি পর্যায়ে এবার নতুন নোট বিনিময় সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার বিশেষ কাউন্টার থেকে বিনিময় করা যাবে নতুন নোট। আগামী ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। সোমবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যেসব শাখা থেকে নতুন নোট বিনিময় করা যাবে, তার তালিকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল বা ১০০টি করে ১৮ হাজার টাকা বিনিময় করতে পারবেন। গত রোজার ঈদের আগে ৫ টাকার নোট দেওয়া হয়েছিল।

কেউ চাইলে নতুন নোট বিনিময়ের সময় যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। বর্তমানে ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রা প্রচলিত আছে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট যাতে নিতে না পারে, সে ব্যবস্থাও থাকবে। আগে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন শাখা অফিসে বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হতো। গত রোজার ঈদের আগেও এ সেবা দেওয়া হয়েছে।

নতুন নোট যেখানে পাওয়া যাবে-

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close