মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

১৩ জুন ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © ফাইল ছবি

হঠাৎ অসুস্থবোধ করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (১২ জুন) মধ্যরাতে হাসপাতালে পৌঁছান তিনি। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থবোধ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। রাত ১টার আগে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য ও সিনিয়র নেতা গুলশানের বাসা ফিরোজায় যান। এরপর খালেদা জিয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা। 

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পাঁচদিন ভর্তি থেকে গত ৪ মে বাসভবনে ফেরেন তিনি।

প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিক হৃদয়ের বাড়িতে মীমের অবস্থান
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যা…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই ঢাকার ১০ আউটলেটে নিয়োগ দেবে আড়ং, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর নির্বাচনী সাফল্যের ক্রেডিট নিলেন ট্রাম্প
  • ২৮ অক্টোবর ২০২৬