রাসিক নির্বাচন: নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ

১২ জুন ২০২৩, ০৭:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশন © লোগো

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন  নির্বাচন উপলক্ষে নগরীর মেসে অবস্থানরত সকল শিক্ষার্থীদের আবাসন ছেড়ে যেতে নির্দেশনা দিয়েছে মেস মালিক সমিতি। আজ সোমবার (১২ জুন) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে নাশকতা বা যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। শহরের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন:বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের আহবান ইউজিসির

জানা যায়, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়।  

উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএম পদ্ধতিতে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীর মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম, জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার লড়াই করবেন।

বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬