বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ

১২ জুন ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
আবুল খায়ের আবদুল্লাহ

আবুল খায়ের আবদুল্লাহ © ফাইল ফটো

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোটের ফল অনুযায়ী বরিশাল সিটির নগরপিতা হয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। সোমবার (১২ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১২৬ কেন্দ্রে খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট; ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটিতে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো নির্বাচন। এতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এতে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

‘ভুয়া ছাত্রী’, ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬
আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬