‘২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক না হলে ক্ষমা করে দিয়েন’

১০ জুন ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি। আদানির বিদ্যুৎ আসছে কয়লাও জাহাজে আছে, মংলা বন্দরে ভিড়ছে। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, দুই সপ্তাহের বেশি লাগলে ক্ষমা করে দিয়েন।

শনিবার (১০ জুন) সকালে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো এহসান শাহ, পৌর মেয়র নাদের বখতসহ জেলা, উপজেলা জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬