রামপালের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে চীনের জাহাজ

১০ জুন ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
রামপালের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে চীনের জাহাজ

রামপালের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে চীনের জাহাজ © সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমভি জে হ্যায়’। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আজ শনিবার ভোর ৫টার দিকে মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় পৌঁছায়। এদিন সকাল থেকেই কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটি থেকে খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির শেডে ও গোডাউনে।

এর আগে কয়লা সংকটে প্রথমে ৫ জুন পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং পরে ৯ জুন চট্টগ্রামের বাঁশখালী তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই এলো রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ।

কয়লা নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬শ’ ২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে।

তিনি বলেন, ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। এরপর সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ।

ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, একজন …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence