ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এ আরাফাত

০৯ জুন ২০২৩, ১০:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
মোহাম্মদ এ আরাফাত

মোহাম্মদ এ আরাফাত © ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। আজ শুক্রবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা করেন।

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত এতোদিন আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে তিনি শামিল হলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে আজ শনিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠক শেষে রাত সোয়া ১০টার দিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬