লাইফ সাপোর্টে সিরাজুল আলম খান

০৯ জুন ২০২৩, ১২:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
সিরাজুল আলম খান

সিরাজুল আলম খান © ফাইল ফটো

সাবেক আলোচিত ছাত্রনেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান আলম খান লাইফ সাপোর্টে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রুবেল হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

রুবেল জানান, সিরাজুল আলম খানের পরিবার ও শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন

গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

প্রসঙ্গত, ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান ও আরও কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এ সময় সিরাজুল আলম খানের নেপথ্য নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ প্রতিষ্ঠা হয়। ১৯৬৩, ১৯৭৬ ও ১৯৯২ সালে তিনি রাজনৈতিক কারণে কারারুদ্ধ হন।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close