ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ জানা গেল

০৮ জুন ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

ঈদুল আযহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি আগামী ১৩ জুন থেকে শুরু হবে। এ তথ্য জানিয়েছেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদের সরকারি ছুটি শুরু হবে ঈদের একদিন আগের থেকে। এ জন্য ২৭ ও ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে বেশি। শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি হবে। অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও টিকিট বিক্রি করা হবে।

জানা গেছে, গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এ টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে বিক্রি করা হয় টিকিট। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে টিকিট বিক্রি করা হয় না বলে জানা গেছে। 

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬