সড়কে ঝরে গেল স্নাতকের শিক্ষার্থীর প্রাণ

০৮ জুন ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM

© ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহ আলম (২৫) নামে স্নাতকের এক শিক্ষার্থী নিহত হয়েছে।  এ ঘটনায় অপর এক মোটরসাইকেল চালক আহত হয়েছে। আহত তোফাজ্জলকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের ত্রিনালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই ইউনিয়নের ফারংপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্য়ালয় কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ১ নম্বর বালু মহাল থেকে বালুভর্তি লরিটি দুর্গাপুরে আসার সময় দুটি মটারসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। লরির সাথে ধাক্কা লেগে শাহ আলম রাস্তার নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। একইসঙ্গে অপর মোটরসাইকেল চালক আহত হন।

পরে স্থানীয়রা দুই মোটরসাইকেল চালককে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শাহ আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ফারংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা বন্ধ করে দিয়ে ১ নম্বর বালুঘাট বন্ধের দাবী জানান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুর আলম জানান, এ ঘটনায় লরি ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence