ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

০৮ জুন ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
ইতালির রোমে সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলা

ইতালির রোমে সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলা © সংগৃহীত

ইউরোপীয় দেশ ইতালিতে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। তিনটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে ইতালি। ইতালির রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বুধবার (৭ জুন) রাজনৈতিক সংলাপে এ বিষয়ে দুপক্ষ একমত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবকাঠামো, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে ইতালি লোক নেবে। দ্বিপাক্ষিক অভিবাসন প্রক্রিয়ায় এ জনবল নেয়া হবে।

প্রথমবারের মতো দুদেশের মধ্যে রাজনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইতালির পক্ষে ছিলেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলা। সংলাপের আগে তারা একটি সমঝোতা স্মারকে সই করেন।
 
ইতালি জানিয়েছে, ফ্লুসি ডিক্রির আওতায় মৌসুমি ও অমৌসুমি কাজে ৪৬ শতাংশ শ্রমশক্তি আসছে বাংলাদেশ থেকে, তা সন্তোষজনক। বৈঠকে দুপক্ষই বাণিজ্য, বিনিয়োগ, বাংলাদেশের পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, অভিবাসন ও নাগরিকদের চলাচলসহ নানান ক্ষেত্রে সম্পর্ক গভীর করার ইচ্ছার কথা জানিয়েছেন।

এছাড়া অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়েও কথা বলেন তারা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ইতালি। পাশাপাশি তাদের মানবিক সহায়তা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে। এ ছাড়া ভারত মহাসাগরীয় অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ জানিয়েছে ইতালি।

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬