কমবে তাপমাত্রা, সারা দেশে বৃষ্টির আভাস

০৮ জুন ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM

© সংগৃহীত

সারা দেশে বৃষ্টির আভাস সহ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী তিনদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়বে বৃষ্টিপাতও। আজ বৃহস্পতিবার (০৮ জুন) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

এ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন:ঢাবির ব্যবসায় ইউনিটের বিষয় পছন্দক্রম শুরু ১৮ জুন 

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬