দুই শিক্ষার্থীর মৃত্যু: পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের এমডি-চেয়ারম্যান গ্রেপ্তার

০৮ জুন ২০২৩, ১২:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় পোকামাকড় মারার কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আশরাফ ও এমডি ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের টিটু মোল্লা নামের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সকালে টিটুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ভাটারা থানা পুলিশ। এ সময় আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬