মাধ্যমিক পর্যায়ে দেশসেরা শিক্ষক হোসনে আরা নাহার

০৭ জুন ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
হোসনে আরা নাহার

হোসনে আরা নাহার © ফাইল ছবি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩— এ মাধ্যমিক পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন দেশের আট বিভাগে আটজন এবং ঢাকা মহানগরীর একজন শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমিক পর্যায়ের দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। বাছাই কমিটি হোসনে আরা নাহারের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করেন।

নিজের অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে আমি অনেক আনন্দিত। এর মাধ্যমে আমি আমর নিজের যোগ্যতার প্রমাণ করতে পেরেছি। এর মাধ্যমে সারাদেশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুন্ন রেখেছি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close