ওমান থেকে বাংলাদেশে কয়লা আসার সংবাদটি মিথ্যা

০৬ জুন ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM

© লোগো

সম্প্রতি ‘ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে।

তবে এই দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তাহলো, ‘বিদ্যুৎ সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।’ এ ধরনের খবরের কোন সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তকর খবর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎ কেন্দ্রে।

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬